সরকারি খরচ কমাতে নিজ বাসায় থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ এপ্রিল ২০২৬, ২৩:২৩আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ২৩:২৩

সরকারি ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে সরকারি বাসভবনে না উঠে নিজ বাসাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। একই সঙ্গে তার জন্য বরাদ্দ থাকা দুটি গাড়ির পরিবর্তে আপাতত একটি গাড়িই ব্যবহার করছেন তিনি।

রবিবার (৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বালানি ও সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যেই গভর্নর এ উদ্যোগ নিয়েছেন।

মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন, “গভর্নরের জন্য সরকারের বরাদ্দ করা সরকারি বাসভবনের রক্ষণাবেক্ষণে উল্লেখযোগ্য ব্যয় রয়েছে। সেই খরচ কমানোর বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত তিনি নিজের বাসভবনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া গভর্নরের জন্য দুটি গাড়ি বরাদ্দ থাকলেও বর্তমানে একটি গাড়ি ব্যবহার করা হচ্ছে।” 

এদিকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমিয়ে অফিস পরিবহন বা গণপরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা আরও জানান, সরকারের নির্দেশনার পর ব্যাংকের কর্মঘণ্টাও পুনর্নির্ধারণ করা হয়েছে। শনিবার প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী রোববার (৫ এপ্রিল) থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। গ্রাহকরা সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো আগের মতোই ২৪ ঘণ্টা চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি