সরকারি রাজস্ব জমায় আজ থেকে এ-চালান বাধ্যতামূলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জুলাই ২০২৬, ০১:০৪ আপডেট : ০১ জুলাই ২০২৬, ০১:০৪

সরকারি রাজস্ব ও অন্যান্য সব ধরনের সরকারি প্রাপ্তি জমার ক্ষেত্রে আজ বুধবার (১ জুলাই) থেকে এ-চালান (অটোমেটেড চালান) ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই কোনো মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা কিংবা তাদের অধীনস্থ দফতর এ-চালানের বাইরে অন্য কোনো মাধ্যমে সরকারি রাজস্ব বা প্রাপ্তি সংগ্রহ ও জমা দিতে পারবে না।

মঙ্গলবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্থ বিভাগ জানিয়েছে, সরকারি অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে (টিএসএ) জমা নিশ্চিত করা, সরকারি নগদ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সনাতনী চালান পদ্ধতি পুরোপুরি বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে কোনো দফতর বা সংস্থায় সরকারি অর্থ সংগ্রহের জন্য পৃথক কোনো ব্যবস্থা চালু থাকলে সেটিও বন্ধ করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এ সিদ্ধান্ত এমন সময়ে কার্যকর হচ্ছে, যখন এ-চালান ব্যবস্থার ব্যবহার, লেনদেন এবং রাজস্ব আদায়ের পরিমাণ রেকর্ড প্রবৃদ্ধি অর্জন করেছে।

অর্থবছরভিত্তিক এ-চালান প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এ-চালান ব্যবস্থার মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয়েছে ৪ লাখ ৭ হাজার ২২৫ কোটি ৯৪ লাখ টাকা। আগের অর্থবছরে এই পরিমাণ ছিল ২ লাখ ৬৫ হাজার ৭০৮ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে রাজস্ব ও অন্যান্য সরকারি প্রাপ্তি আদায় প্রায় ৫০ শতাংশ বেড়েছে।

একই সময়ে এ-চালান প্ল্যাটফর্মে ৬ কোটি ৭৫ লাখ চালান প্রক্রিয়াকরণ হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৭১ দশমিক ৭ শতাংশ বেশি। এর মধ্যে অনলাইনে চালানের সংখ্যা ৯২ শতাংশ বেড়ে ৫ কোটি ৩৬ লাখে পৌঁছেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে মাত্র ১৭টি চালান দিয়ে এ-চালান কার্যক্রম শুরু হয়েছিল। মাত্র সাত অর্থবছরে প্ল্যাটফর্মটির মাধ্যমে ১৯ কোটি ৩ লাখের বেশি চালান প্রক্রিয়াকরণ হয়েছে এবং সরকারি হিসাবে জমা হয়েছে ১০ লাখ ৬৩ হাজার কোটি টাকারও বেশি।

অর্থ মন্ত্রণালয় বলছে, অতীতে সরকারি ফি বা রাজস্ব জমা দিতে অনেক ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাংক শাখায় যেতে হতো। এতে সেবাগ্রহীতাদের সময়, অর্থ ও শ্রম ব্যয় হওয়ার পাশাপাশি সরকারি কোষাগারে অর্থ স্থানান্তরে বিলম্ব, হিসাব সমন্বয়ের জটিলতা এবং ভুয়া চালান তৈরির ঝুঁকি ছিল। এ-চালান ব্যবস্থা চালুর মাধ্যমে এসব সীমাবদ্ধতা অনেকাংশে দূর হয়েছে।

বর্তমানে বাংলাদেশ ব্যাংক ও দেশের সব তফসিলি ব্যাংকের শাখা কাউন্টার, ইন্টারনেট ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট, উপায়, ট্যাপসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে সরকারি রাজস্ব ও সেবা ফি সহজেই জমা দেওয়া যাচ্ছে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
সরকারি ছয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ শীর্ষ কর্মকর্তা কে কোথায় যাচ্ছেন
রাজশাহীতে ১২০০ শয্যার হাসপাতাল নির্মাণে ৪৯৭ কোটি টাকা অনুমোদন
রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল কার্যকরের উদ্যোগ
সর্বশেষ খবর
‘আপনারা ভালো থাকেন’, দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি
‘আপনারা ভালো থাকেন’, দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা