রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল কার্যকরের উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৬, ১৭:০৯ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৭:০৯

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় বেতন স্কেল, ২০২৬ কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে নতুন বেতন স্কেলের গেজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বুধবার (৭ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়। চিঠিতে জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর আওতাভুক্ত স্বশাসিত (পাবলিক বডিজ) ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থ বিভাগের জারি করা গেজেটের কপি পাঠিয়ে তা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব সারমিন সুলতানার সই করা চিঠিটি রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকসহ মোট আটটি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর আওতায় স্বশাসিত (পাবলিক বডিজ) এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থ বিভাগ গত ১৭ সেপ্টেম্বর গেজেট জারি করেছে। ওই গেজেটের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো হয়েছে, যাতে তারা পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে পারে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে—সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে গেজেটের কপি পাঠানো হয়েছে।

এ ছাড়া দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাকাডেমির পরিচালকের কাছেও নতুন বেতন স্কেলের গেজেট পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট চিঠিতে জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর গেজেটের দুই কপি সংযুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে।

অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরওর ভিত্তিতে স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এখন গেজেটের নির্দেশনা অনুযায়ী নিজেদের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণার পর রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোতে এর বাস্তবায়ন নিয়ে যে প্রশাসনিক প্রক্রিয়া প্রয়োজন, সর্বশেষ চিঠির মাধ্যমে সেটিই আনুষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়া হলো। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণ ও পরবর্তী কার্যক্রম গ্রহণের পথ তৈরি হলো।

 

 

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
৭ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সরকারের
কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান ববি হাজ্জাজ
সর্বশেষ খবর
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সাবেক মন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন
সাবেক মন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন
মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম