বাংলাদেশি উদ্যোক্তাদের ‘ফান্ডেডনেক্সটের’ আন্তর্জাতিক স্বীকৃতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৬, ০৬:২৮আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৬:২৮

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফিনটেক প্ল্যাটফর্ম ‘ফান্ডেডনেক্সট’ মধ্যপ্রাচ্য ও সাইপ্রাস অঞ্চলের ‘ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০’ তালিকায় শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সামগ্রিকভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে। সোমবার (২৯ জুন) এই অর্জনের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

বিশ্বের ‘বিগ ফোর’ অডিট প্রতিষ্ঠান ডেলয়েটের এই র‍্যাঙ্কিং গত চার বছরের স্বাধীনভাবে নিরীক্ষিত আয়ের প্রবৃদ্ধির ভিত্তিতে তৈরি করা হয়েছে।

ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা (ইএমইএ) অঞ্চলের ২৪টি দেশের ৫০০টি দ্রুত বর্ধনশীল প্রযুক্তি প্রতিষ্ঠানের ‘ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০০’ তালিকায়ও ১১তম স্থান পেয়েছে ফান্ডেডনেক্সট। প্রতিষ্ঠাতা সৈয়দ আবদুল্লাহ জায়েদ ও সৈয়দ আবদুল্লাহ গালিব এই অর্জনের মাধ্যমে প্রথম বাংলাদেশি উদ্যোক্তা হিসেবে এই বৈশ্বিক স্বীকৃতি পেলেন।

২০২২ সালে যাত্রা শুরু করা ফান্ডেডনেক্সট বর্তমানে ১৭০টিরও বেশি দেশে সেবা দিচ্ছে। নেক্সট ভেঞ্চারসের পোর্টফোলিওতে ‘এফএনমার্কেটস’ নামের একটি নিয়ন্ত্রিত ব্রোকারেজ হাউজও রয়েছে। প্রধান কার্যালয় সংযুক্ত আরব আমিরাতে এবং মালয়েশিয়া, সাইপ্রাস ও শ্রীলঙ্কায় অপারেশনাল হাব থাকলেও বাংলাদেশ ব্যাক-অফিস হিসেবে কাজ করছে। ‘নেক্সট বাংলাদেশ লিমিটেড’ পাঁচ শতাধিক কর্মীর কর্মসংস্থান নিশ্চিত করেছে এবং দেশের আইটি খাতে বৈদেশিক রেমিট্যান্স অর্জনকারী শীর্ষ প্রতিষ্ঠানগুলোর একটি।

এই অর্জন প্রসঙ্গে ফান্ডেডনেক্সটের সিইও সৈয়দ আবদুল্লাহ জায়েদ বলেন, ‘ডেলয়েট ফাস্ট ৫০-এ স্থান পাওয়া আমাদের জন্য অত্যন্ত বিশেষ এবং গর্বের। কারণ, এই র‍্যাঙ্কিংয়ে কোনও প্রতিষ্ঠানের প্রভাব বিস্তারের সুযোগ নেই। এটি পুরোপুরি চার বছরের স্বাধীনভাবে নিরীক্ষিত আয়ের প্রবৃদ্ধির ভিত্তিতে নির্ধারিত হয়। বাংলাদেশি উদ্যোক্তাদের হাতে গড়া একটি প্রতিষ্ঠান আজ ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দ্রুত বর্ধনশীল প্রযুক্তি সংস্থাগুলোর কাতারে সম্মানের সঙ্গে উচ্চারিত হচ্ছে, যা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা।’

/জিএম/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল