রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ

সিলেট প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৩১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৩১

দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সফর ঘিরে শেষ হয়েছে প্রশাসনের সার্বিক প্রস্তুতি। নগরজুড়ে চলছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। সড়কের ডিভাইডারেও দেওয়া হয়েছে নতুন রঙের ছোঁয়া। একই সঙ্গে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রশাসনের পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনগুলোও প্রস্তুতি নিয়েছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি। বেলা ১১টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে মোটর শোভাযাত্রাসহ বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউসে পৌঁছাবেন তিনি। সেখানে গার্ড অব অনার গ্রহণের পর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি।

পরে বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত সিলেট নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। অনুষ্ঠান শেষে সার্কিট হাউসে অবস্থান করে রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতির সফর ঘিরে নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। অনুষ্ঠানস্থল, যাতায়াতের সড়ক ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। সফরের দিন সিলেট মহানগর পুলিশের প্রায় এক হাজার সদস্যের পাশাপাশি আরও ২০০ সদস্য অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

সোমবার দুপুরে রাষ্ট্রপতির সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন শেষে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে সাংবাদিকদের ব্রিফিংকালে পুলিশ কমিশনার বলেন, রাষ্ট্রপতির সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। সফরে তিনি দুটি মাজার জিয়ারত ও একটি নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। এসব কর্মসূচিকে সামনে রেখে পাঁচটি ভেন্যুতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, রাষ্ট্রপতির নিরাপত্তায় সিলেট মহানগর পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বন বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজন অনুযায়ী সহায়তা করবে। বিভিন্ন ভেন্যুতে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার অংশ হিসেবে রাখা হয়েছে সার্বক্ষণিক নজরদারি।

রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে নগরের ট্রাফিক ব্যবস্থাপনাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত ট্রাফিক সদস্য মোতায়েনের পাশাপাশি সফরকালীন সময়ে নগরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত রাখা হবে।

পুলিশ কমিশনার বলেন, রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিলেট মহানগর পুলিশ, সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সভা হয়েছে। সেখানে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সবার সমন্বিত প্রচেষ্টায় রাষ্ট্রপতির সফর নিরাপদ, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশ কাজ করছে।

এদিকে রাষ্ট্রপতির প্রথম সিলেট সফর স্মরণীয় করে রাখতে নগর ভবন চত্বরে নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে সিলেট সিটি করপোরেশন। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিলেটবাসী প্রস্তুত। তার সফর ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস তৈরি হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রপতি যাতে সিলেটের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং সফরকে কেন্দ্র করে প্রস্তুতিতে কোনও ঘাটতি না থাকে, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সিটি করপোরেশন। সফর সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

/এএম/ 
সম্পর্কিত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের  সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি
সর্বশেষ খবর
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল