রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪৯

রাজধানীর খিলগাঁওয়ে জজ মিয়া (৪৪) হত্যা মামলায় আরও পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রমজান ওরফে বুলেট ও সাব্বির খান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ মামলার আরেক আসামি মনির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড এবং আশিক ও রাসেল নামে দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে ময়মনসিংহের মুক্তাগাছা থানার মানকোন ইউনিয়নের বাদেমাঝিরা এলাকা থেকে মুক্তাগাছা থানা পুলিশের সহায়তায় তিনজনকে এবং একই দিন রাতে ঢাকার বাড্ডার মেরুল বাড্ডা এলাকা থেকে ডিবি মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের সহায়তায় আরও দুজনকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. মনির হোসেন (২৫), মো. রমজান ওরফে বুলেট (২২), মো. আশিক (২২), মো. রাসেল (২৪) ও মো. সাব্বির খান (২৩)।

ডিএমপি মিডিয়া বিভাগ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই মো. এরশাদ আলী পাঁচ আসামিদের আদালতে হাজির করেন। তিনি রমজান ওরফে বুলেট ও সাব্বির খানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন, মনিরের সাত দিনের রিমান্ড এবং আশিক ও রাসেলকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে সাব্বির এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে রমজান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

অপরদিকে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মনিরের রিমান্ড আবেদনের শুনানি হয়। মনিরের পক্ষে আইনজীবী ইউসুফ আলী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত মনিরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একই আদালত আশিক ও রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই মারুফুজ্জামান। তিনি বলেন, ‘আশিক ও রাসেলের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।’

এর আগে এ মামলায় আব্দুল্লাহ ও আ. করিম নামে আরও দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর রামপুরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন জজ মিয়া। পরে খিলগাঁও থানার ত্রিমোহনী বিশ্বরোড ওভার ব্রিজের নিচে জিরানী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের বুকের বাম পাশ, পিঠ ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।

/এআই/এম/
সম্পর্কিত
কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে খুঁজছে পুলিশ
লাগেজ ও বস্তায় নারীর খণ্ডিত দেহপাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
‘একটি কিনলে একটি ফ্রি’ অফারে কয়েক কোটি টাকা নিয়ে উধাও, সেই পেজের মালিক গ্রেফতার
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল