যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৬, ১৮:১৮আপডেট : ২৬ জুন ২০১৬, ১৮:১৮

তোফায়েল আহমেদ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ায় যুক্তরাজ্যের সঙ্গে  বাণিজ্য সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু করতে হবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তবে ইউরোপীয় ইউনিয়ন থেকে তৈরি পোশাকের ক্ষেত্রে বাংলাদেশ যে সুবিধা পেয়ে আসছে তা অপরিবর্তীত থাকবে বলে আশা করেন তিনি।

রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্ত দফতরগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার জন্য যে গণরায় হয়েছে তাতে আমাদের সামনে নতুন পরিস্থতির সৃষ্টি হয়েছে। এসব ব্যাপারেও আমাদের অনেক করণীয় আছে। এ ব্যাপারে ইতোমধ্যে কর্মকর্তাদের সঙ্গে কাজ শুরু করেছি। আমরা আন্তর্জাতিক বিশ্বে যে পণ্য রফতানি করি তার ৫৪ শতাংশ, যা ইউরোপীয় ইউনিয়নে রফতানি করি। অস্ত্র ছাড়া সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকি।

তিনি আরও বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের রফতানির তৃতীয় গন্তব্যস্থান, মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম, জার্মানি দ্বিতীয় এবং তৃতীয় যুক্তরাজ্য। নতুন সিদ্ধান্তের কারণে আমাদেরও কোনও কোনও ক্ষেত্রে নতুন করে রি-নেগোসিয়েশন, আবারও আলোচনা করতে হতে পারে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে ইউরোর মান কমেছে। রফতানি করে যেটা ১১৮ টাকা পেতাম সেটা এখন ৭০ টাকা। আন্তর্জাতিক বাজারের ব্যবসায়ীদের তিন ট্রিলিয়নের ডলার ক্ষতি হয়েছে বলেও জানান তোফায়েল আহমেদ।

তিনি আরও বলেন, আমরা যদি এখন থেকে কাজ শুরু করি, ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে কমিটি করবো যে আমাদের কীভাবে এগোতে হবে। সেই কমিটি পদক্ষেপ নেবে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী