‘বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতেই জঙ্গি হামলা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৬, ১২:০৬আপডেট : ১০ জুলাই ২০১৬, ১২:১০

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতেই গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা চালানো হয়েছে। বাংলাদেশের মর্যাদাকে ক্ষুণ্ন করতেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। আজ  রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।  
যতদিন সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন না হবে, ততদিন এ ধরনের ঘটনা ঘটবে- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এ ধরনের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বাণিজ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বক্তব্য অগ্রহণযোগ্য। এটি জঙ্গিদের জন্য উসকানিমূলক।
মন্ত্রী বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ নাম করা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও উচ্চবিত্ত পরিবারের সন্তানরা এ ধরনের কাজে যুক্ত হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এ বিষয়ে প্রত্যেক পরিবারের বাবা-মা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ছাত্র ভর্তি ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যত্নশীল ও সতর্ক হতে হবে।
তোফায়েল আহমেদ বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন। তারপরেও বাংলাদেশের স্বাধীনতাকে কেউ আটকে রাখতে পারেনি। ঠিক তেমনি এ ধরনের জঙ্গি কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেই বাংলাদেশের অগ্রযাত্রাকে আটকে রাখা যাবে না। জঙ্গিদের এই সমস্যা সাময়িক।
এ সময় সভাকক্ষে অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়সহ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।  
এসআই /বিটি/এপিএইচ/

আরও পড়ুন:

নিরাপত্তা বলয় মাথায় রেখে কয়েক স্তরে ভাগ হয়ে হামলা চালায় জঙ্গিরা

জঙ্গি আস্তানা নর্থসাউথ ইউনিভার্সিটি!

আইএস, আল-কায়েদা মোকাবিলায় একযোগে কাজ করবে ঢাকা-ওয়াশিংটন

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের