যুক্তরাজ্যে কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে: বিমানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৬, ১৭:৫২আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৯:৪৪

রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাৎ করছেন অ্যালিসন ব্লেক বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পণ্য পরিবহনে যুক্তরাজ্য সরকারের আরোপ করা নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেকের সঙ্গে বৈঠককালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা  মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চলমান সৌহার্দ্য ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের গৃহীত বিভিন্ন পদক্ষেপে বৃটিশ হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে মন্ত্রী যুক্তরাজ্যের ভিসা অফিস ঢাকা থেকে দিল্লী স্থানান্তরের বিষয়ে হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। পরে জবাবে অ্যালিসন ব্লেক জানান, প্রযুক্তির অগ্রগতির এ সময়ে বেশিরভাগ কার্যক্রম অনলাইনে সম্পন্ন হয়। তাই অফিসে অবস্থানের চেয়ে দ্রুততার সঙ্গে কার্যক্রম সম্পন্নের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, লন্ডন ও অন্যান্য শহরে দশ হাজারেরও বেশি কারিহাউস পরিচালনা করছেন বাংলাদেশিরা। তাই রকমারি খাবারের স্বাদ পেতে বৃটিশ পর্যটকদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান জানান মন্ত্রী।

এ সময় যুক্তরাজ্যের হাইকমিশনার জানান, কূটনৈতিক পর্যায়ে যোগাযোগের মাধ্যমে দুদেশের পর্যটকদের আগমন বাড়বে।

বৃটিশ হাইকমিনার আরও জানান, বাংলাদেশে যে সব হোটেল মোটেল নির্মাণ হচ্ছে এবং সেবার মান বৃদ্ধি পাচ্ছে তা তার দেশ পর্যবেক্ষণ করছে।

/এসএনএইচ/
আরও পড়ুন: 

যে কারণে রিমান্ডে হাসনাত ও তাহমিদ  

বৃহস্পতিবার খালেদার বাসায় যাচ্ছেন কাদের সিদ্দিকী

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী