২০২৪ সালের পর দেশে আর গরিব থাকবে না: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৬, ১৮:৩৯আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৮:৪১

আবুল মাল আবদুল মুহিত ‘২০২৪ সালের পর এদেশে আর কোনও গরিব থাকবে না। আমরা সে লক্ষ্যেই কাজ করছি। সেই পথেই এগুচ্ছি। এই পথ দেখিয়ে গেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার দেখানো পথে যদি আমরা বাংলাদেশের গরিবি দূর করতে পারি তাহলে সেটিই হবে বঙ্গবন্ধুর প্রতি দেখানো শ্রেষ্ঠ সম্মান।’ এমনটাই বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার বিকালে অর্থমন্ত্রণালয় সংলগ্ন চত্বরে অর্থ বিভাগ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তা-কর্মচারী আয়োজিত জাতীয় শোক দিবসের আালোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় অর্থমন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা এই চারটি মূলমন্ত্রই আমাদের শক্তি যুগিয়েছে। অনুপ্রাণিত করেছে। জীবিত মুজিবের তুলনায় মৃত মুজিব অনেক বেশি শক্তিশালী।’

আবুল মাল আবদুল মুহিত আরও বলেন, ‘পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই স্বাধীনতার পর একটি প্রতিবিপ্লব ঘটে থাকে। আমাদের দেশে সেই ঘটনাটি ঘটে স্বাধীনতার তিন বছর পর ১৯৭৫ সালের ১৫ই আগস্ট।এরপর ১৯৯০ সালের ৬ ডিসেম্বর প্রায় ২৬ বছর পর সেই প্রতিবিপ্লবের কলঙ্ক থেকে জাতি মুক্তি পায়।’

স্বাধীনতার পরের অর্থনৈতিক অবস্থা নিয়ে তিনি বলেন,‘স্বাধীনতার পর পর আমাদের অর্থনীতি অনেক চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করেছে। সেই পরিস্থিতির উন্নতি হয়েছে। সেই অনুযায়ী অর্থনীতিতে বৈষম্য বাড়েনি বরং কমেছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির আহ্বায়ক আবদুর রশীদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থপ্রতিমন্ত্রী এমএ মান্নান, অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব মো. ইউনুসুর রহমান।

/এসআই/এনএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী