১০ ও ১১ সেপ্টেম্বর পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৯

বাংলাদেশ ব্যাংক আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এ নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ঈদ-উল-আজহার আগে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবল তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর পূর্ণদিবস (লেনদেন সময়সূচি: সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) খোলা রাখার নির্দেশ দেওয়া যাচ্ছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দরস্থ বাণিজ্যিক ব্যাংকের বৈদেশিক বাণিজ্যি (এডি) শাখাগুলো প্রতি শুক্রবার ও শনিবার এবং দেশের অন্যান্য স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলো শনিবার স্থীয় বিবেচনায় খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লিখিত ছুটির দিনে অফিসের কাজে যোগদানকারী কর্মকর্তা ও কর্মচারীদের যুক্তিসঙ্গত ভাতা দেওয়ার জন্য বলা হয়।

আরও পড়ুন: ভারত নয়, রামপাল বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার হবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বা ইন্দোনেশিয়ার কয়লা

/জিএম/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের