সোমবার থেকে দেশের বাজারে কমছে স্বর্ণের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৬, ১৯:০৯আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৯:৫৫

স্বর্ণ আগামীকাল সোমবার থেকে দেশের বাজারে স্বর্ণ ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫১৭ টাকা কমে পাওয়া যাবে। রবিবার বিকালে স্বর্ণের দর কমানোর এই সিদ্ধান্ত জানিয়েছে জুয়েলার্স সমিতি। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে বাংলাদেশ জুয়েলার্স সমিতি দাম কমানোর এ সিদ্ধান্ত নেয়। নতুন দর আগামীকাল থেকে সারা দেশে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৪৬ হাজার ৮৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৬৭৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৮ হাজার ৪৯১ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৬ হাজার ১০ টাকা।
সারা দেশের জুয়েলার্সে আজ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৮ হাজার ৩৪৭ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ১৮৯ টাকা, ১৮ ক্যারেট ৩৯ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৭ হাজার ৫২৭ টাকা বিক্রি হয়েছে।
সমিতির সিদ্ধান্তের কারণে কাল সোমবার থেকে ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ১০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ১ হাজার ৫১৭ টাকা কমছে। অন্যদিকে রুপার ভরি ১ হাজার ২২৪ টাকা থেকে কমে ৯৩৩ টাকা হবে। এ ক্ষেত্রে দাম কমছে ভরিতে ২৯১ টাকা। 

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী