২১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘রিহ্যাব ফেয়ার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৬, ১৪:২৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ২০:৪১

আগামী ২১ ডিসেম্বর থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে রিহ্যাব ফেয়ার ২০১৬। এই মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রিহ্যাব ফেয়ার ২০১৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
রিহ্যাব ফেয়ার উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চেয়ারম্যান আলমগীর শামসুল আলামী বলেন, ‘আগামী ২১-২৫ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব ফেয়ার-২০১৬ আয়োজন করা হচ্ছে। এই ফেয়ারে ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এবারের রিহ্যাব ফেয়ারে কো-স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে সর্বমোট ২৪টি প্রতিষ্ঠান।’
নীতিনির্ধারণী সমস্যার কারণে বিগত কয়েক বছর আবাসন খাত সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ সঙ্কটময় পরিস্থিতি এখনও চলমান। কয়েকটি ব্যাংকে সুদের হার কমে আসার কারণে সিঙ্গেল ডিজিট সুদের হাউজিং লোনের কোনও ঘোষণা আসেনি। আমরা চাই সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা।’
তিনি জানান, ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এছাড়া চট্রগ্রামে ৯টি ফেয়ার সফলভাবে সম্পূর্ণ করেছে রিহ্যাব। ২০০৪ সাল থেকে বিদেশে হাউজিং ফেয়ার আয়োজন করে রিহ্যাব। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২টি, যুক্তরাজ্য, দুবাই, ইতালির রোম, কানাডা এবং কাতারে ১টি করে রিহ্যাব হাউজিং ফেয়ার সফলভাবে সম্পূর্ণ হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, রিহ্যাবের ভাইস-চেয়ারম্যান লিয়াকত আলী, প্রকৌশলী মোহাম্মাদ সোহেল রানা, পরিচালক শাকিল কামাল চৌধুরী প্রমুখ।

/আরএআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম