লন্ডনে হাইকমিশনের বিজয় দিবসের অনুষ্ঠানে উপেক্ষিত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী!

তানভীর আহমেদ, লন্ডন
১৭ ডিসেম্বর ২০১৬, ১৩:২১আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৭:০৫

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়নি

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত ৪৫তম বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার না করায় তাদের উপেক্ষা করার অভিযোগ তুলেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন লন্ডনে সকাল দশটায় পতাকা উত্তোলন শেষে মিশনের মূল ভবনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু, অনুষ্ঠানের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনও ছবি বা প্রতিকৃতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।

ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না থাকায় যুক্তরাজ্য আ’লীগ নেতাদের ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ

এদিন, বিজয় দিবসের মূল অনুষ্ঠান শেষে হাইকমিশন থেকে বের হয়ে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন যুবলীগ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেন, 'প্রতি বছর ১৬ ই ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশন লন্ডনের অফিস হলরুমে বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবছরের মতো এবারও বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, কমিউনিটি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। নাজমুল কাওনাইন মাত্র ৫ সপ্তাহ আগে লন্ডনে হাইকমিশনার হয়ে এসেছেন, তিনি ইতিপূর্বে বিএনপি'র আমলে লন্ডনে ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তাবায়ন করতেই যে তিনি লন্ডনে এসেছেন তার প্রমাণ দিলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া বঙ্গবন্ধুর কোনও ছবি ব্যানারে না লাগিয়ে। ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পর্যন্ত নেই!'

ছাত্রলীগ যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক ভূঞা সজিব লিখেছেন, 'যার জন্য আমরা আজ এই বাংলাদেশ পেয়েছি, তার ছবি কেন নাই আমরা তা জানতে চাই।' ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেছেন তিনি।

ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না থাকায় যুক্তরাজ্য আ’লীগ নেতাদের ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ-২

এ অনুষ্ঠানের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী হাইকমিশনের বিজয় দিবসের অনুষ্ঠানের ব্যানারে বঙ্গবন্ধুর ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করে ঘটনার তদন্ত দাবি করেছেন। ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ছবি ব্যবহার না করার বিষয়টিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছেন।

এ ব্যাপারে জানতে চাইলে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, 'জাতির জনকের ছবি ছাড়া বিজয় দিবসের অনুষ্ঠান কল্পনা করা যায় না। যে মানুষটি না হলে বাংলাদেশের জন্ম হতো না, তাকে উপেক্ষা করে হাইকমিশনের উদ্যোগে বিজয় দিবসের এমন অনুষ্ঠান মেনে নেওয়া যায় না।'

ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না থাকায় যুক্তরাজ্য আ’লীগ নেতাদের ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ-৩

বিজয় দিবসের ব্যানারে বঙ্গবন্ধুর ছবি না থাকার কারণ জানতে চাইলে হাইকমিশনের মিনিস্টার প্রেস নাদিম কাদির বলেন, ‘ইতিপূর্বে হাইকমিশনের উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানের ব্যানারে বঙ্গবন্ধুর ছবি ছিলো না। স্বাধীনতা দিবস ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি দিয়ে ডিজাইন করে ব্যানার বানানো হয়। বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি না ব্যবহারের পেছনে অন্য কোনও এজেন্ডা নেই।’

তিনি আরও বলেন, ‘হাইকমিশনার তার বক্তব্যে বঙ্গবন্ধুর অবদানের কথা স্বীকার করেছেন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়েছে।’ বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর প্রতি যথাযথ সম্মান দেখানো হয়েছে বলেও মনে করেন তিনি।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে