স্কুল-কলেজে যুক্ত হচ্ছে কর ও ভ্যাট বিষয়ক কারিকুলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৭, ২০:১১আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ২০:১১

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ একাডেমিগুলোতে কর ও ভ্যাট বিষয়ক কারিকুলাম অর্ন্তভূক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। মঙ্গলবার রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ ও ‘উন্নয়ন মেলা ২০১৭’ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী আলোচনা, প্রশ্নোত্তর ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান ‘কর ও ভ্যাট শিক্ষণ ফোরাম’ আয়োজিত অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, “কর ও ভ্যাট শিক্ষণ ফোরামের আওতা সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। ভবিষ্যৎ করদাতা সৃষ্টি ও শিক্ষার্থীদের কর ও ভ্যাট বিষয়ে ধারণা দিতে ‘কর শিক্ষণ ফোরাম’ ও ‘ভ্যাট শিক্ষণ ফোরাম’ গঠন করেছে এনবিআর।” সামাজিক যোগাযোগ মাধ্যম স্কাইপি ব্যবহার করে ভিডিও কলের মাধ্যমে এনবিআর চেয়ারম্যান এই ফোরামের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি প্রথমবারের মতো ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন।

/জিএম/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী