আইন সংশোধন করলে বাড়বে বিনিয়োগ: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০৮

আইনমন্ত্রী আনিসুল হক দেশে বিনিয়োগ বাড়াতে চার-পাঁচটি আইনের পরিবর্তন ও সংশোধনের প্রয়োজনীয়তা দেখছেন আইনমন্ত্রী আনিসুল হক। সংসদের আগামী অধিবেশনেই এসব আইন পাসের জন্য উত্থাপন করা হতে পারে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের দফতরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে হলে বিনিয়োগ বৃদ্ধির কোনও বিকল্প নেই। কিন্তু কয়েকটি আইনগত জটিলতায় বিনিয়োগ বিলম্বিত হচ্ছে। বিনিয়োগ তরান্বিত করতে আন্তর্জাতিক মানের ইনভেস্টমেন্ট ক্লাইমেট প্রয়োজন। সেজন্যই চার-পাঁচটি আইন সংশোধন ও পরিমার্জনের বিষয়টি তুলে ধরেছেন বিডার চেয়ারম্যান। আমরা এটাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি।’
যে পাঁচটি আইন সংশোধন ও পরিমার্জনের কথা ভাবা হচ্ছে সেগুলো হলো- কাস্টম অ্যাক্ট, কোম্পানি অ্যাক্ট, কন্টাক্ট অ্যাক্ট, আরবিট্রেশন অ্যাক্ট ও ইনসলভেন্সি অ্যাক্ট। আইনমন্ত্রী জানান, এগুলোর কিছু ধারা পরিমার্জন প্রয়োজন।
ইতোমধ্যে যে ধারাগুলো পরিবর্তন দরকার চলতি সপ্তাহের মধ্যে তা দাখিলের জন্য বিডার চেয়ারম্যানকে বলেছেন আইনমন্ত্রী। অবশ্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নতুন আইন প্রয়োজন হবে না। পুরনো আইনগুলো সংশোধন করলেই চলবে।’  

আগামী বাজেট অধিবেশনের আগে সংক্ষিপ্ত সময়ের জন্য সংসদে আইন পাসের জন্য একটি অধিবেশন বসবে। এখানেই বিষয়টি উত্থাপিত হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তবে তিনি বলেন, ‘কিছু পরিবর্তন এখনই হবে। আর কিছু পরিবর্তন হবে ধীরে ধীরে।’

এসআই/জেএইচ/এপিএইচ/

আরও পড়ুন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের