এনবিআরের ১৮৮ রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৭, ০২:৫৬আপডেট : ০৯ মার্চ ২০১৭, ০৩:০০

এনবিআর পদোন্নতি হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর ১৮৮ রাজস্ব কর্মকর্তার। বুধবার (৮ মার্চ) এক আদেশে ১৮৮ জন ‘সহকারী রাজস্ব কর্মকর্তা’কে রাজস্ব ‘কর্মকর্তা’ হিসেবে পদোন্নতি দিয়েছে এনবিআর।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো.  নজিবুর রহমান বলেন, “আমরা কর্মকর্তা-কর্মচারীদের সুনাম, কর্মদক্ষতা ও সার্বিক কাজের মূল্যায়নে ‘রিপোর্ট কার্ড’ চালু করেছি। রিপোর্ট কার্ডের ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারীদের লাল, হলুদ ও সবুজ রঙে চিহ্নিত করা হয়। ‘জিরো টলারেন্স নীতি’র ফলে কর্মকর্তা-কর্মচারীরা ধীরে ধীরে ভালোর দিকে ধাবিত হচ্ছে। ‘যেমন কর্ম তেমন ফল’ এ নীতিও প্রয়োগ করা হচ্ছে।’
জানা গেছে, বিভিন্ন কমিশনারেট, কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশনে কর্মরত ২০৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে পদোন্নতির জন্য সুপারিশ করা হয়েছিল। এদের মধ্যে ১৮ জনের ‘পারফরমেন্স’ সন্তোষজনক না হওয়ায় তাদের পদোন্নতি দেওয়া হয়নি। পারফরমেন্স উন্নত না হওয়া পর্যন্ত ওই ১৮ জনকে চলতি দায়িত্ব দেওয়া হবে না মর্মে সংশ্লিষ্ট কমিশনারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

/জিএম/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম