তদন্তে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চু অভিযুক্ত: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৭, ২০:৩২আপডেট : ২৯ মার্চ ২০১৭, ২০:৪৩

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় তদন্ত প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবুল হাই বাচ্চুকে অভিযুক্ত করা হয়েছে। এখন দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বুধবার  শিল্পকলা একাডেমিতে শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের  এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, বেসিক ব্যাংকের তদন্ত প্রতিবেদন দুদকের কাছে দেওয়া হয়েছে। প্রতিবেদনে তাকে (বাচ্চু) অভিযুক্ত করা হয়েছে। এখন দেখা যাক দুদক কী ব্যবস্থা নেয়।

তবে দুদকের করা ৫৬ টি মামলায় একটিতেও আবুল হাই বাচ্চুকে অভিযুক্ত করা হয়নি বলে জানিয়েছেন দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল। তিনি বাংলা ট্রিবিউনকে আমাদের মামলাগুলোর তদন্ত চলছে। এগুলো শেষ না হওয়া পর্যন্ত কে অভিযুক্ত আর কে অভিযুক্ত না তা বলা যাবে না। এটা তদন্তনাধীন বিষয়।

উল্লেখ্য, বেসিক ব্যাংকের জালিয়াতিতে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে বেসিক ব্যাংকের তিনটি শাখায় প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা জালিয়াতির ঘটনা ধরা পড়ে। গুলশান শাখায় ১ হাজার ৩০০ কোটি টাকা, শান্তিনগর শাখার ৩৮৭ কোটি টাকা, মেইন শাখা প্রায় ২৪৮ কোটি টাকা ও দিলকুশা শাখায় ১৩০ কোটি টাকা অনিয়মের মাধ্যমে ঋণ বিতরণ শনাক্ত করা হয়। এছাড়া বেসিক ব্যাংকের নিজেদের তদন্তে আরও এক হাজার কোটি টাকার জালিয়াতি প্রকাশ পায়। বেসিক ব্যাংকে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার জালিয়াতির ঘটনা ধরা পড়েছে।

/আরজে/টিএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম