বাংলাদেশ ২০২৭ সালের মধ্যেই উচ্চ-মধ্যম আয়ের দেশ হবে: ফরাসউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৭, ১৭:০২আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১৯:৩৬

‘রিভিউ অব ডেভেলপমেন্ট অ্যান্ড এমাজিং চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ২০২৭ সালের মধ্যেই দেশ উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মাদ ফরাসউদ্দিন। তিনি বলেন, ‘প্রবৃদ্ধির বর্তমান ধারাবাহিকতা বজায় থাকলেই এই লক্ষ্য অর্জন সম্ভব। এই ধারাবাহিকতায়ই ২০১৭ সালের মধ্যেই বাংলাদেশ উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া সম্ভব।’ রবিবার রাজধানীর লেকশোর হোটেলে বাংলাদেশ ইনিস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজিত এক সেমিনারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনারে ‘রিভিউ অব ডেভেলপমেন্ট অ্যান্ড এমাজিং চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন বিআইডিএস মহাপরিচালক ড. খান আহমেদ সৈয়দ মুরশিদ। তিনি বলেন, ‘দুর্নীতি ও জঙ্গিবাদ প্রবৃদ্ধি অর্জনে সবচেয়ে বড় বাধা।’ প্রতিবেদনে দুর্নীতি ও জঙ্গিবাদ ছাড়াও অন্যান্য বাধার মধ্যে জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ ও বেকারত্বের কথাও বলা হয়েছে। দুই দিনের এই সম্মেলনে শিক্ষা, নারী, শিশু, জলবায়ু ও নারী উদ্যোক্তা শীর্ষক ১৪টি প্রতিবেদন উপস্থাপন করা হবে। রবিবার শুরু হওয়া এই সম্মেলন শেষ হবে সোমবার।

/জিএম/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের