ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দিচ্ছিল একদল যুবক

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৮ মে ২০২৪, ১৭:২৮আপডেট : ০৮ মে ২০২৪, ১৭:২৮

ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার সময় হৃদয় হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার গোপালচন্দ্র বর্মণ জানান, বুধবার (৮ মে) দুপুর ৩টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বালিয়াডাঙ্গী মধ্য চাড়োল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে দলবদ্ধ হয়ে কয়েকজন যুবক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দিচ্ছিল। সে সময় আনসার সদস্যরা চিৎকার করলে পুলিশ এসে হৃদয়কে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।

আটক হৃদয় বালিয়াডাঙ্গী উপজেলার ১নং পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

প্রিসাইডিং অফিসার বলেন, ‘অতর্কিতভাবে ভোটকেন্দ্রের বুথে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।’

/এমএএ/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম