বাংলাদেশ ব্যাংক ও ২ বেসরকারি প্রতিষ্ঠান পেলো গ্লোবাল ইনক্লুসন অ্যাওয়ার্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৭, ২০:১৭আপডেট : ০৪ মে ২০১৭, ২০:১৭

পুরস্কার নিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী গ্লোবাল ইনক্লুসন অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ ব্যাংকসহ তিনটি প্রতিষ্ঠান। পুরস্কারপ্রাপ্ত অন্য দুই প্রতিষ্ঠান হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও জবসবিডি। বৃহস্পতিবার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গ্লোবাল মানি উইক অ্যাওয়ার্ড বিভাগে গ্লোবাল ইনক্লুসন অ্যাওয়ার্ড-২০১৭ পেয়েছে বাংলাদেশ। গত ৩ মে জার্মানির বার্লিনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এই পুরস্কার গ্রহণ করেন।

জি-২০-এর জার্মান প্রেসিডেন্সির সহায়তায় চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফিন্যান্স ইন্টারন্যাশনাল (সিওয়াইএফআই) ২০১২ সাল থেকে একাধিক বিভাগে এই পুরস্কার দিয়ে আসছে।

গ্লোবাল ইনক্লুশন অ্যাওয়ার্ডস বিজয়ীরা বিশ্বজুড়ে শিশু ও তরুণদের আর্থিক সেবার সুযোগ দান, অর্থনৈতিক অধিকারের সচেতনতা বৃদ্ধি, সম্পদ গঠনে ক্ষমতায়ন, ভবিষ্যতে বিনিয়োগ এবং চূড়ান্তভাবে তাদের দারিদ্র্য চক্র ভাঙার ক্ষেত্রে কাজ করে থাকে সিওয়াইএফআই।

/জিএম/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের