দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৭, ১৫:১৯আপডেট : ০১ জুন ২০১৭, ১৫:২৪

দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, টেকসই উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ। আইনশৃঙ্খলা বাহিনীর সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের ফলে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। আহ ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘জাতীয় প্রতিরক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত প্রতিষ্ঠান সমূহের সক্ষমতা বাড়াতে আমরা আধুনিক অস্ত্র-শস্ত্র ও প্রযুক্তিনির্ভর সরঞ্জামাদি সংযোজন করছি। সম্প্রসারণ করেছি বাহিনীগুলোর প্রশিক্ষণ সুবিধা। অবকাঠামোগত উন্নয়নসহ বাহিনীগুলোর আধুনিকায়নের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা বলেন, ‘সাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক অস্ত্র-শস্ত্র ও প্রযুক্তিনির্ভর সরঞ্জামাদি সংযোজন এবং প্রশিক্ষণের ব্যবস্থাসহ প্রয়োজনের নিরিখে নতুন জনবল নিয়োগের ব্যবস্থা আমরা গ্রহণ করবো। এছাড়া নারী পুলিশ সদস্যদের আবাসন সমস্যা নিরসনকল্পে বিভিন্ন জেলায় ৫৬টি মহিলা ব্যারাক নির্মাণের উদ্যোগও আমরা গ্রহণ করেছি।’

/জেইউ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী