২০১৮ সাল থেকে এলএনজি আমদানির সম্ভাবনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৭, ১৮:২৩ আপডেট : ০১ জুন ২০১৭, ১৮:২৭

এলএনজি গ্যস (ছবি: সংগৃহীত)

আগামী বছর থেকে এলএনজি (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) আমদানি করা সম্ভব হবে আশা করছেন অর্থমন্ত্রী।

২০১৭-১৮ অর্থবছরে প্রস্তাবিত বাজেট বক্তৃতায় আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘এলএনজি টার্মিনাল স্থাপন এবং আমদানির কার্যক্রম আরও জোরদার করা হবে। আমরা আশা করছি এসব কাজ সম্পন্ন করে ২০১৮ সালের শেষ নাগাদ এলএনজি আমদানি ও গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।’

অর্থমন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য কয়লাভিত্তিক রামপাল, মাতারবাড়ি, পায়রা বিদ্যুৎ প্রকল্পের কাজ অব্যাহত থাকবে। এছাড়া উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় নেপাল, ভুটান, মিয়ানমার ও ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে বিদ্যুৎ আমদানির পরিকল্পনা বাস্তবায়নে কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি বলেন, গ্যাসের সরবরাহ বাড়াতে ২০২১ সালের মধ্যে বাপেক্স ১০৮টি কূপ খননের লক্ষ্যমাত্রা সরকারের আছে। পরিকল্পনা অনুযায়ী, কূপ খনন ও গ্যাস উৎপাদন শুরু হলে গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে।

/এসএসজেড/এসটি/

আরও পড়ুন- 

ব্যাংকের আমানতকারীদের জন্য দুঃসংবাদ!

 
 
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন জ্বালানি উদ্ধার
মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন জ্বালানি উদ্ধার
কেন নাইকির পণ্য নিষিদ্ধ করে ফতোয়া জারি করলো লিবিয়া
কেন নাইকির পণ্য নিষিদ্ধ করে ফতোয়া জারি করলো লিবিয়া
বিশ্বের দীর্ঘতম এসকেলেটরে চড়ে ২০ মিনিটের যাত্রা!
বিশ্বের দীর্ঘতম এসকেলেটরে চড়ে ২০ মিনিটের যাত্রা!
হাজিরা দিয়েই আবারও রাস্তায় নামলেন শ্রমিকরা, ধাওয়া দিলো পুলিশ
হাজিরা দিয়েই আবারও রাস্তায় নামলেন শ্রমিকরা, ধাওয়া দিলো পুলিশ
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম