রফতানি পণ্যের উৎসে কর অর্ধেক করার দাবি ইএবি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৭, ২১:৫৪আপডেট : ০২ জুলাই ২০১৭, ২১:৫৮

রফতানি পণ্যের উৎসে কর অর্ধেক করার দাবি ইএবি’র তৈরি পোশাক, চামড়া, হিমায়িত খাদ্যসহ সব রফতানি পণ্যে উৎসে কর অর্ধেক করার দাবি জানিয়েছে রফতানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। গত বুধবার জাতীয় সংসদে পাস হওয়া অর্থবিলে রফতানি খাতে ১ শতাংশ হারে উৎসে কর কেটে রাখার কথা বলা হয়েছে। রবিবার (০২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে রফতানি পণ্যের ওপর উৎসে কর, বিশেষ মুদ্রানীতি, তৈরি পোশাক রফতানিতে প্রণোদনা ও অগ্নিনির্বাপক যন্ত্র আমদানিসহ বেশ কিছু বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইএবি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউরোপসহ বিভিন্ন দেশের ক্রেতারা পণ্যের দাম ক্রমাগতভাবে কমাচ্ছে। এ ছাড়া, ডলারের বিপরীতে টাকার মূল্যমান বেড়েছে ৭ দশমিক ৮৪ শতাংশ। মজুরি, জ্বালানি, পরিবহনসহ আনুষঙ্গিক ব্যয় বাড়ার পাশাপাশি শ্রমিকদের গত পাঁচ বছরে দুই দফায় ২১৯ শতাংশ মজুরি বাড়ার ফলে ব্যবসা পরিচালনার ব্যয় ১৭ দশমিক ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে পোশাক শিল্প ব্যাপক চাপের মধ্যে রয়েছে।

বর্তমান প্রতিযোগিতামূলক পরিস্থিতির প্রেক্ষাপটে পোশাক খাতের সুরক্ষায় আগামী দুই বছরের জন্য পোশাক রফতানির এফওবি মূল্যের ওপর প্রচলিত সুবিধাগুলোর অতিরিক্ত ৫ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানায় সংগঠনটি।

জিএম/এএম/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি