দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ মে ২০২৪, ১৯:০৪আপডেট : ০৪ মে ২০২৪, ১৯:০৪

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেকে গোসলে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে শনিবার (৪ মে) বিকাল সাড়ে ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

নিহত আশরাফুল ইসলাম ও জিহাদ মিরপুর–১১ নম্বর শহীদ স্মৃতি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

টঙ্গী তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, ‘দুপুরে পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসে লেকে গোসল করতে নামে। এ সময় পানির মাঝামাঝি গেলে হঠাৎই দুই জন ডুবে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায়।’

নিয়মানুযায়ী দুই কিশোরের মরদেহ সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
সরিয়ে দেওয়া হয়েছে মেট্রোরেল স্টেশনের নিচে থাকা পশুর হাট
আজিমপুরে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম