অক্টোবরে মূল্যস্ফীতি ৬.০৪ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৭, ১৮:৫৮আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৯:০২

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মাসের ভিত্তিতে গত অক্টোবর মাসে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক শূন্য ৪ শতাংশ। যা সেপ্টেম্বরে ছিল ৬ দশমিক ১২ শতাংশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বরাতে মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য তুলে ধরে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘গত সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরে মূল্যস্ফীতি কিছুটা কমেছে।’ সম্প্রতি মূল্যস্ফীতি বৃদ্ধির কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগকে তিনি দায়ী করে বলেন, ‘এবার বর্ষা অনেক আগেই এসেছে এবং একটু বেশি সময় ধরে ছিল।’
তিনি মনে করেন, খাদ্যপণ্যের দাম কমায় মাসওয়ারি ভিত্তিতে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বাজারে খাদ্যপণ্যের দাম কমেছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘চলতি নভেম্বর মাসে দাম আরও কমবে।’
তিনি জানান, ২০১৬-১৭ অর্থবছরের চূড়ান্ত হিসাবে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ। পরিকল্পনামন্ত্রী জানান, ২০১৬-১৭ অর্থবছরে মাথাপিছু আয় ১৬০২ মার্কিন ডলার থেকে বেড়ে ১৬১০ ডলার হয়েছে। যা প্রাথমিক হিসাবে ১৬০২ মার্কিন ডলার ছিল।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘২০১৬-১৭ অর্থবছরে প্রাথমিক হিসাবে ৭ দশমিক ২৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিল। কিন্তু চূড়ান্ত হিসাবে তা অতিক্রম করেছে। শেষ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ।’

আরও পড়ুন:

বাংলাদেশে এখন মাথাপিছু আয় ১৬১০ মার্কিন ডলার

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী