কেরানীগঞ্জের ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে আরও বিদ্যুৎ কিনবে পিডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৮, ২০:৫১আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ২০:৫২

পাওয়ার প্যাক-মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের কাছ থেকে আরও পাঁচ বছর বিদ্যুৎ কিনবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। সোমবার (৮ জানুয়ারি) ওয়াপদা ভবনে বিপিডিবির প্রধান কার্যালয়ে এই বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) নবায়ন করা হয়।

চুক্তি সই অনুষ্ঠান বিপিডিবির পক্ষে সচিব মিনা মাসুদুজ্জামান এবং পাওয়ার প্যাক-মুতিয়ারার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রণ হক শিকদার চুক্তিতে সই করেন। এসময় পিডিবি এবং পাওয়ারপ্যাক-মুতিয়ারার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, নবায়ন করা চুক্তি অনুযায়ী পাওয়ারপ্যাক-মুতিয়ারা বিদ্যুৎকেন্দ্র আগামী ২০২২ সালের ২৬ মার্চ পর্যন্ত জাতীয় গ্রিডে ১০০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করবে।

প্রসঙ্গত, ঢাকার কেরানীগঞ্জে স্থাপিত এই বিদ্যুৎকেন্দ্রটি গত ৬ বছর ধরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে।

/এসএনএস/এমও/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী