ইসলামী ব্যাংকের নতুন এমডি মাহবুব উল আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ১৯:২৯আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৯:৩১

ইসলামী ব্যাংকের নতুন এমডি মাহবুব উল আলম ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেলেন মাহবুব উল আলম। বুধবার (১৭ জানুয়ারি) ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় তাকে মনোনীত করা হয়। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সভায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খানসহ পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় এএমডি পদে পদোন্নতি দেওয়া হয়েছে চট্টগ্রামের মো. শামসুজ্জামান ও মোহাম্মদ মনিরুল মাওলাকে।
জানা যায়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলেই এমডির দায়িত্ব বুঝে নেবেন মাহবুব উল আলম। বর্তমানে তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। তিনি চট্টগ্রাম অঞ্চল তথা কুমিল্লার মানুষ।
বয়সজনিত কারণে আগামী মাসের মাঝামাঝি বর্তমান এমডি আব্দুল হামিদ মিঞার মেয়াদ শেষ হবে। এ কারণে আগে থেকেই এমডি নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বেসরকারি এই ব্যাংকটির পর্ষদ।
জামায়াতের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক গত বছরের শুরুতে চট্টগ্রাম অঞ্চলের একটি ব্যবসায়ী গ্রুপের নিয়ন্ত্রণে চলে যায়।

/জিএম/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম