ওয়েবসাইটেই মিলবে সঞ্চয়পত্রের ফরম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৮, ১৯:৩৭আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১৯:৩৭

সঞ্চয়পত্র এখন থেকে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় সঞ্চয় অধিদফতরের ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে সঞ্চয়পত্রের ফরম। সেই ফরম পূরণ করে সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে। সোমবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এ ব্যাপারে জাতীয় সঞ্চয় অধিদফতরের বিভিন্ন সঞ্চয়পত্র ক্রয় ফরম ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেবা গ্রহীতা বা জনসাধারণকে ব্যবহার করার জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।
এখন থেকে সব সঞ্চয়পত্রের ক্রয় ফরম বাংলাদেশ ব্যাংকের (www.bb.org.bd) এবং জাতীয় সঞ্চয় অধিদফতর, ঢাকা’র ( www.nationalsavings.gov.bd) ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সঞ্চয়পত্রের গ্রাহক বা ক্রেতারা ব্যবহার করতে পারবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গ্রাহকদের ফরম প্রাপ্তির সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় সঞ্চয় অধিদফতরের বর্ণিত ওয়েবসাইট সব তফসিলি ব্যাংক তাদের নিজস্ব ওয়েবসাইটের সঙ্গে লিংক অথবা তাদের নিজস্ব ওয়েবসাইটে সঞ্চয়পত্র সংক্রান্ত সব ফরম আপলোড করবে। এ বিষয়ে প্রয়োজনীয় কাজ করতে বাংলাদেশ ব্যাংকের সব অফিস তাদের সংশ্লিষ্ট বিভাগ এবং সব তফসিলি ব্যাংক তাদের আওতাধীন সব শাখা অফিসকে অবহিত করবে।

/জিএম/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান