ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৪, ১৫:৫৪আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৯:২৭

প্রতিদ্বন্দ্বিতা ও ভোটারবিহীন নির্বাচন কিছুটা চুন ছাড়া পানের মতো বলে মন্তব্য করেছে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচনে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা যেমন জরুরি, ঠিক তেমনি ভোটার উপস্থিতি, তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ তৈরি করে দেওয়া অত্যন্ত জরুরি। তাই নির্বাচন কমিশনের পাশাপাশি সবাইকে একত্রিত হয়ে এসব কাজ করতে হবে। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে হবে।’

এই কমিশনার আরও বলেন, ‘দেশের জন্য নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গণতন্ত্রের মূল ভিত্তি নির্বাচন।’

তিনি আরও বলেন, ‘সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য প্রার্থীদের সমান চোখে দেখ‌বেন বলে আমি আশা করি। সেই সঙ্গে সংবাদমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানাচ্ছি।’

এ সময় জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকসহ পঞ্চগড় ও দিনাজপুর জেলার প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাচনের সব প্রার্থীরা উপস্থিত ছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে