আজ ‘বাংলাদেশ ব্যাংক পুরস্কার-২০১৭’ দেওয়া হবে

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১২

বাংলাদেশ ব্যাংক মৌলিক অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবার ‘বাংলাদেশ ব্যাংক পুরস্কার-২০১৭’ যৌথভাবে পাচ্ছেন ড. আজিজুর রহমান খান ও ড. মাহবুব হোসেন (মরণোত্তর)। আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে এ পুরস্কার দেওয়া হবে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিকাল সাড়ে ৪টায় মিরপুরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্ত উত্তরাধিকারীর হাতে এই সম্মাননা তুলে দেবেন।

পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা হিসেবে প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, বাংলাদেশ ব্যাংকের ক্রেস্ট এবং নগদ দুই লাখ টাকা দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে গঠিত একটি জুরি বোর্ড সম্প্রতি ‘বাংলাদেশ ব্যাংক পুরস্কার-২০১৭’ প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রফেসর ইমেরিটাস ড. আজিজুর রহমান খান এবং ব্র্যাকের সাবেক নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেনকে (মরণোত্তর) মনোনীত করেছে।

ড. আজিজুর রহমান একজন উন্নয়ন অর্থনীতিবিদ। বর্তমানে তিনি আমেরিকার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, রিভারসাইড এর অর্থনীতি বিভাগের এমিরেটাস প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন।

ড. মাহবুব হোসেন বর্ণাঢ্য কর্মজীবনে বিআইডিএস এর মহাপরিচালক, আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠান (ইরি)-এর সোস্যাল সাইন্সেস ডিভিশনের অর্থনীতিবিদ ও প্রধান, ব্র্যাক এর নির্বাহী পরিচালক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের