বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগে আগ্রহী ভারতীয় প্রতিষ্ঠান ‘শাপুরজি পালনজি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৮, ২০:২৭আপডেট : ০৭ মার্চ ২০১৮, ২০:২৭

ভারতের বিখ্যাত হাসপাতাল নির্মাণ প্রতিষ্ঠান ‘শাপুরজি পালনজি কোম্পানি’ বাংলাদেশের স্বাস্থ্য অবকাঠামো নির্মাণে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে। বুধবার (৭ মার্চ) সচিবালয়ে হাসপাতাল নির্মাণ সংক্রান্ত এক সভায় প্রতিষ্ঠানটি এই আগ্রহের কথা ব্যক্ত করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।

ভারতীয় প্রতিষ্ঠান শাপুরজি পালনজি সভায় ভারতীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের বাস্তবায়িত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। এসময় স্বাস্থ্য্যমন্ত্রী ‘শাপুরজি পালনজির’ আগ্রহকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘অতীতের যেকোনও সময়ের তুলনায় বাংলাদেশে এখন বিদেশি বিনিয়োগের জন্য সবচেয়ে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালনার ফলে গত কয়েক বছর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিদ্যমান থাকায় বিদেশিরা নিরাপদ বিনিয়োগের পরিবেশ পাচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্যখাতের সাম্প্রতিক সাফল্যও বিভিন্ন দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের আকর্ষণ করছে। সরকার সবসময় দেশের স্বাস্থ্য অবকাঠামো নির্মাণে বেসরকারি পর্যায়ের দেশি-বিদেশি সহায়তাকে স্বাগত জানায়।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান, চিকিৎসা শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব ফয়েজ আহম্মেদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, শাপুরজি পালনজি’র পরিচালক বরুণ পাল চৌধুরীসহ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর ও ভারতীয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তারা।

/এসআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম