লেবু খেলে মিলবে এই ৫ উপকারিতা

জীবনযাপন ডেস্ক
০৫ মে ২০২৪, ১৩:২৪আপডেট : ০৫ মে ২০২৪, ১৩:২৪

এই প্রচণ্ড গরমে খাদ্য তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখা জরুরি। রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এই ভিটামিন। ভিটামিন সি এর চমৎকার উৎস হচ্ছে লেবু। এটি যেমন আমাদের হাইড্রেটেড থাকতে সহায়তা করে, তেমনি হজমেও সাহায্য করে। পানীয়তে মিশিয়ে খেতে পারেন লেবু, সালাদের উপরেও দিতে পারেন ছিটিয়ে। জেনে নিন লেবু খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে।

১। ভিটামিন সি সমৃদ্ধ
লেবুতে রয়েছে ভিটামিন সি, একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে।

২। হাইড্রেশনে সাহায্য করে
লেবু একটি হাইড্রেটিং ফল যা গরমে ঘামের মাধ্যমে হারিয়ে যাওয়া তরলগুলো পূরণ করতে সহায়তা করে। পানিতে লেবুর টুকরো ফেলে বা লেবুর রস মিশিয়ে খেয়ে নিন। এই গরমে হাইড্রেটেড এবং সতেজ রাখতে সাহায্য করতে পারে এই পানীয়।

৩। হজমশক্তি বাড়ায়
লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, যা পাচক এনজাইমগুলোর উৎপাদন বাড়ায় এবং হজমশক্তিকে শক্তিশালী করে। সকালে উষ্ণ পানিতে লেবু মিশিয়ে খেলে পাচনতন্ত্র ভালো থাকে। 

৪। ত্বকের স্বাস্থ্য ভালো রাখে 
লেবুতে পাওয়া ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী। ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা ত্বককে দৃঢ় রাখে ও তারুণ্য ধরে রাখে।

৫। ইলেক্ট্রোলাইট প্রদান করে
লেবুতে পটাসিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো ইলেক্ট্রোলাইট থাকে যা সঠিক তরল ভারসাম্য এবং পেশীর কার্যকারিতা বজায় রাখার জন্য অপরিহার্য। ঘামের মাধ্যমে হারিয়ে যাওয়া ইলেক্ট্রোলাইট পুনরায় পূরণ করতে সাহায্য করে লেবু। 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম