অনলাইনে কেনাকাটায় ভ্যাট দিতে হবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৮, ১৫:২৩আপডেট : ০৮ জুন ২০১৮, ১৭:১৪

অনলাইনে কেনাকাটায় ভ্যাট দিতে হবে না বাংলাদেশে ফেসবুক, ইউটিউব ও গুগলকে করের আওতায় আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে অনলাইনে (ই-কমার্স) কেনাকাটায় ক্রেতাকে কোনও মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না। এ তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। শুক্রবার (৮ জুন) দুপুর পৌনে ৩টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ভার্চুয়াল বিজনেস যেমন ফেসবুক, ইউটিউব, গুগলের ওপর ট্যাক্স ধার্য করার একটি প্রক্রিয়া শুরু করেছি। কিন্তু অনলাইন বিজনেসকে আমরা আলাদা রেখেছি। এটার ওপর আমরা ভ্যাট রাখিনি।’

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়াও ছিলেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তাফা কামাল, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আসম ফিরোজ, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সচিব মোসলেম চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমান ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পণ্য বা সেবার ক্রয়-বিক্রয় বেড়েছে। এই পণ্য বা সেবার পরিসরকে আরও বাড়াতে ভার্চুয়াল বিজনেস নামের আরেকটি সেবার সংজ্ঞা সৃষ্টি করা হয়েছে। এর ফলে অনলাইনভিত্তিক যেকোনও পণ্য বা সেবার ক্রয়-বিক্রয় বা হস্তান্তরকে এই সেবার অন্তর্ভুক্ত করা সম্ভব হবে।’

/এসআই/এআর/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করতে পারলে ‘সম্মানিত বোধ করব’: ট্রাম্প
মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করতে পারলে ‘সম্মানিত বোধ করব’: ট্রাম্প
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন যানবাহনে লরির ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন যানবাহনে লরির ধাক্কা
পপগুরু আজম খান: বিদ্রোহ, গিটার আর এক অনন্ত সংগীতভাষা
স্মরণ ও শ্রদ্ধাঞ্জলিপপগুরু আজম খান: বিদ্রোহ, গিটার আর এক অনন্ত সংগীতভাষা
ভ্যাট রিটার্নে বড় পরিবর্তন আসছে 
ভ্যাট রিটার্নে বড় পরিবর্তন আসছে 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের