ব্যয় বাড়ছে পদ্মা সেতু প্রকল্পে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৮, ১৫:৫৭আপডেট : ২২ জুন ২০১৮, ০৯:১৯

নির্মাাণাধীন পদ্মা সেতু ( ফাইল ছবি)

ব্যয় বাড়ছে পদ্মা সেতু প্রকল্পে। পদ্মা সেতুর জন্য অতিরিক্ত ভূমি অধিগ্রহণে সরকারের নেওয়া নতুন প্রকল্পের কারণে এ ব্যয় বাড়বে এক হাজার ৪০০ কোটি টাকা। বৃহস্পতিবার (২১ জুন) এ নতুন প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়েছে। এদিন আরও ১৪টি প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

একনেক বৈঠক

তিনি বলেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এই ১৫টি প্রকল্প বাস্তবায়নে জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৩৭২ কোটি টাকা।

পরিকল্পনামন্ত্রী জানান, ১৫টি প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে ৯ হাজার ৮২৮ কোটি টাকা। প্রকল্প সাহায্য বাবদ পাওয়া যাবে ছয় হাজার ৫৫৪ কোটি টাকা। সংস্থার নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে ৫৮৮ কোটি ৪৬ লাখ টাকা।

এই ১৫ প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে পদ্মা সেতুর অতিরিক্ত ভূমি অধিগ্রহণ প্রকল্প। এ বিষয়ে তিনি জানান, ‘পদ্মা বহুমুখী সেতু নির্মাণ’ প্রকল্পের জন্য অতিরিক্ত ১ হাজার ১৬২ দশমিক ৬৭ হেক্টর ভূমি অধিগ্রহণের জন্য অতিরিক্ত ১ হাজার ৪০০ কোটি টাকার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পে এর আগে মোট ব্যয় ধরা হয়েছিল (মূল সেতুতে তৃতীয় দফায় বাড়ানোসহ) ৩০ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।

একনেকে অনুমোদিত আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্প। মেশিন রিডেবল পাসপোর্ট প্রকল্প চালু করার পর এবার সরকার ই-পাসপোর্ট প্রকল্প গ্রহণ করেছে সরকার।

এছাড়াও একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে  ‘কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন, কুষ্টিয়া’, দেশব্যাপী ডিজিটাল টেরেস্ট্রিয়াল সম্প্রচার প্রবর্তন (১ম পর্যায়), ২১টি জেলায় সুবিধাবঞ্চিত নারী ও শিশুর প্রাথমিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ও পুষ্টিসেবা প্রদান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণ, ডিপিডিসি’র আওতায় ঢাকার কাওরানবাজারে ভূগর্ভস্থ উপকেন্দ্র নির্মাণ, লং টার্ম সার্ভিস এগ্রিমেন্ট ফর ভেড়ামারা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, লাকসাম এবং চিনকী আস্তানার মধ্যে ডাবল লিইন ট্র্যাক নির্মাণ, সিগন্যালিংসহ টঙ্গী-ভৈরববাজার সেকশনে ডাবল লাইন নির্মাণ, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক নির্মাণ, বাংলাদেশ কোস্টগার্ডের জন্য লজিস্টিক্স ও ফ্লিট মেইনটেন্যান্স ফ্যাসিলিটিজ গড়ে তোলা প্রকল্প, Blue Gold Program, ৩টি সিটি করপোরেশন, একটি পৌরসভা ও দুটি গ্রামীণ উপজেলায় Establishment of land management system প্রকল্প। এছাড়াও জলবায়ু পরিবর্তনে স্থানীয় সরকারের উদ্যোগ বিষয়ক আরেকটি প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে।

/এসআই/এসএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী