ঢাকায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০১৮, ২০:৫৩আপডেট : ৩০ জুন ২০১৮, ২০:৫৭

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম (ছবি: ইন্টারনেট থেকে)

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এখন ঢাকায়। রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে তিনি দুইদিনের সফরে বাংলাদেশে এসেছেন। শনিবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। জিম ইয়ং কিম তার ঢাকা সফরে হোটেল র‌্যাডিসনে অবস্থান করবেন। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের মুখপাত্র মেহরিন আহমেদ মাহবুব এই তথ্য জানান।
এদিকে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও শনিবার মধ্যরাতে ঢাকায় আসছেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের।
জানা গেছে, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ও জাতিসংঘ মহাসচিব আগামী সোমবার (২ জুলাই) কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলো ঘুরে দেখবেন ।

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেই মোজাফ্ফরকে জুলাইয়ের মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি
সেই মোজাফ্ফরকে জুলাইয়ের মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি
নতুন ডাইনিং অভিজ্ঞতা চান? ঘুরে আসতে পারেন ভেগান রেস্টুরেন্টে
নতুন ডাইনিং অভিজ্ঞতা চান? ঘুরে আসতে পারেন ভেগান রেস্টুরেন্টে
এলপিএলের লোভ ছেড়ে টেস্ট প্রস্তুতিতে তাসকিন, চোখ অস্ট্রেলিয়া সফরে
এলপিএলের লোভ ছেড়ে টেস্ট প্রস্তুতিতে তাসকিন, চোখ অস্ট্রেলিয়া সফরে
লবণ কারখানায় বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৫
লবণ কারখানায় বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৫
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের