পেঁয়াজ আমদানিতে ৯ শতাংশের বেশি সুদ নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৯, ১৭:৪২আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৭:৪৪

পেঁয়াজ আমদানিতে ৯ শতাংশের বেশি সুদ নয় পেঁয়াজ আমদানিতে অর্থায়নের সুদ হার সর্বোচ্চ ৯ শতাংশ বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক। বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের স্থানীয় বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও মূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে পেঁয়াজ আমদানিতে অর্থায়নের সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ বেঁধে দেওয়া হলো।
বাংলাদেশ ব্যাংক বলছে, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের মূল্য বেড়ে যাওয়ার কারণে স্থানীয় বাজারেও মূল্যের ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে। ফলে বাজারে ভোক্তা পর্যায়ে পেঁয়াজের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে স্থানীয় বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও মূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেঁয়াজ আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে। এ নির্দেশনা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের