২৫ পাটকলের ‍উন্নয়নে ১২ টাস্ক ফোর্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
১৬ নভেম্বর ২০১৫, ১৭:৩২আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৫:৫০

Textile and Jute Ministry logo রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকলের সার্বিক উন্নয়নে ১২টি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। নীতিমালার আলোকে গঠিত এ সকল টাস্ক ফোর্স পাটকলগুলোর লোকসান হ্রাস এবং পাট ও পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধিসহ এ খাতের সার্বিক উন্নয়নে কাজ করবে।

রবিবার ১২টি টাস্ক ফোর্স গঠন করে এ সংক্রান্ত আদেশ জারি করে পাট ও বস্ত্র মন্ত্রণালয়।

টাস্ক ফোর্সের কার্যকাণ্ড সম্পর্কিত আদেশে বলা হয়েছে, নীতিমালার আলোকে এ সকল টাস্ক ফোর্স পাট কেনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর ক্রয় ব্যবস্থাপনা যাচাই করবে। পাশাপাশি লোকসান কমানোর পদ্ধতি উদ্ভাবন ও প্রয়োগ, পণ্য বিক্রয় নীতিমালার প্রয়োগ এবং উৎপাদিত পণ্যের মজুদ হ্রাসের বিষয় তদারকি করবে।

একই সঙ্গে পাটকলগুলোর সম্পদ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ, মোট জমির মধ্যে ব্যবহৃত জমির পরিমাণ নির্ধারণ ও অব্যবহৃত জমিতে সম্ভাব্য প্লট সংখ্যা নির্ধারণ, বিগত তিন বছরের আয়-ব্যয় নিরীক্ষা এবং ক্রয় করা পাটের চাহিদা ও উৎপাদনে ব্যবহৃত পাট ও মজুদ যাচাই-বাছাই করবে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহকারি সচিব থেকে অতিরিক্ত সচিবদের সমন্বয়ে গঠিত ১২টি টাস্ক ফোর্সে মোট সদস্য সংখ্যা ২৫জন।

১ নম্বর টাস্ক ফোর্সের আওতায় রয়েছে বাংলাদেশ জুট মিলস ও করিম জুট মিলস।

২ নম্বর টাস্ক ফোর্সের আওতায় পড়বে জাতীয় (কওমী) জুট মিলস ও রাজশাহী জুট মিলস।

৩ নম্বর টাস্ক ফোর্সের আওতায় রয়েছে বাওয়ানী জুট মিলস ও ইউএমসি জুট মিলস দেখভাল করবেন।

৪ নম্বর টাস্ক ফোর্সের থাকবে জুটো-ফাইবার গ্লাস মিলস ও আমিন জুট মিলস।

৫ নম্বর টাস্ক ফোর্সের আওতায় রয়েছে গুল আহমেদ জুট মিলস ও হাফিজ জুট মিলস।

৬ নম্বর টাস্ক ফোর্সের আওতায় রয়েছে কর্ণফুলী জুট মিলস ও ফোতারা কর্ণফুলী কার্পেট ফ্যাক্টোরি।

৭ নম্বর টাস্ক ফোর্সের আওতায় থাকবে এম এম জুট মিলস ও আর আর জুট মিলস দেখভাল করবেন।

৮ নম্বর টাস্ক ফোর্সের আওতায় থাকবে বাগদাদ-ঢাকা কার্পেট ফ্যাক্টরী ও গালফ্রা হাবিব দেখভাল করবেন।

৯ নম্বর টাস্ক ফোর্সের আওতায় থাকবে মিলস ফার্নিসিং ও কার্পেটিং জুট মিলস দেখভাল করবেন।

১০ নম্বর টাস্ক ফোর্সের আওতায় রয়েছে আলীম জুট মিলস ও ইষ্টার্ণ জুট মিলস দেখভাল করবেন।

১১ নম্বর টাস্ক ফোর্সের আওতায় থাকবে খালিশপুর (পিপলস) জুট মিলস ও ক্রিসেন্ট জুট মিলস।

১২ নম্বর টাস্ক ফোর্সের আওতায় রয়েছে প্লাটিনাম জুবিলী জুট মিলস, ইষ্টার জুট মিলস ও দৌলতপুর জুট মিলস।

উল্লেখ্য, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সভাপতিত্বে গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকের ফলশ্রুতিতে এ সকল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি