ক্ষমতা বিকেন্দ্রীকরণের পরামর্শ দাতাদের: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
১৬ নভেম্বর ২০১৫, ২০:৪৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৬:০৩

ABUL MAL ABDUL MUHIT ভিশন ২০২১ এর নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব করতে অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্ব দিতে হবে বলে পরামর্শ দিয়েছেন উন্নয়ন সহযোগীরা। অবকাঠামো বাংলাদেশের জন্য একটা সমস্যা। এ সমস্যা থেকে উত্তরণের জন্য সব ধরনের যোগাযোগ ও বিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শও দিয়েছেন তারা।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী বলে, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করতে বেসরকারি খাতকে আরও এগিয়ে আসার পরামর্শ দিয়ে উন্নয়ন সহযোগিরা বলেছেন, এর জন্য আরও দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ২০২০ সালের মধ্য ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে চায়। কিন্তু এর জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ জরুরি। শুধু ঢাকা থেকে ১৬ কোটি মানুষের উন্নয়ন করা সম্ভব নয়। উন্নয়নের জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। আমাদের ৬৪টি জেলায় যেতে হবে।

সকল উন্নয়ন রাজধানীকেন্দ্রিক হলে লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রবৃদ্ধি অর্জন নয় বলেও মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মুহিত বলেন, প্রায় ৬ বছর পর এবার বিডিএফ আয়োজন করা হয়েছে। ফোরামের বৈঠকে উন্নয়ন সহযোগীরা বলেছেন, শিক্ষা-স্বাস্থ্য খাতে আমরা যে গুরুত্ব দিচ্ছি তা ভালো। তবে এ খাতে বরাদ্দ বাড়াতে হবে। একই সঙ্গে অবকাঠমো খাতে গুরুত্ব দিতে বলেছেন।

অবকাঠামো খাতে বিনিয়োগে বিশ্বব্যাংক, এডিবসহ সম্মেলনে অংশগ্রহণকারী উন্নয়নহযোগীরা সম্মত হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

তিনি আরও বলেন, উন্নয়ন সহযোগীরা বিভিন্ন আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে বিভিন্ন বিষয়ে সতর্কও করেছেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন অব্যহত রাখতে বলা হয়েছে। এ খাতের উন্নয়নে আমরা বিভিন্ন জনকে পদক্ষেপ নিতে বলেছি।

ইউএসএআইডি বাংলাদেশ মিশনের প্রধান জেনানা জেরুজেলস্কিও বলেন, বাংলাদেশ সরকার ২০২১-এর যে লক্ষ্য নির্ধারণ করেছে তা অর্জন সম্ভব। তবে এর জন্য মানসম্পন্ন শিক্ষার প্রয়োজন। সেই সঙ্গে অবকাঠামো খাতের উন্নয়ন করতে হবে। কৃষি ও জলবায়ু সমস্যার দিকেও নজর দিতে হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কিভাবে আরও জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এসডিজি’র ক্ষেত্রে বেসরকরি খাতকে সংযুক্ত করা ও কর বাড়াতে বলা হয়েছে।

/এসআই/এফএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি