ইউরোজোনের মূল্যস্ফীতি বেড়েছে

বিজনেস ডেস্ক।।
১৭ ডিসেম্বর ২০১৫, ২০:০৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ২০:০৭

euro zone একক মুদ্রা ইউরো ভিত্তিক অর্থনৈতিক জোট ইউরোজোনের মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় অক্টোবরে বেড়েছে দশমিক ১০ শতাংশ। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পরিসংখ্যান দফতর ইউরোস্ট্যাটের সংশোধিত হিসাবে অনুসারে, এ হার দশমিক ১০ শতাংশ।

মঙ্গলবার বিবিসি’র প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুসারে, অক্টোবরে সবজি, ফল এবং রেস্তরার খাবার দর বাড়ায় মূল্যস্ফীতিতে প্রবৃদ্ধি দেখা দিয়েছে। তবে, এ সময় জ্বালানি খরচ আগের বছরের একই সময়ের তুলনায় যথেষ্ট কম।

যদিও এর আগে মূল্যস্ফীতি শূন্যের ঘরে থাকবে বলে জানিয়েছিল ইউরোস্ট্যাট। তখন বলা হয়েছিল, জ্বালানির দর হ্রাস মূল্যস্ফীতিতে খাবারে দর বৃদ্ধির প্রভাবকে প্রশমিত করবে।

এদিকে, বিভিন্ন ক্ষেত্রে দর বৃদ্ধি এখনও কম থাকায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ওপর আর্থিক নীতি সংশোধনের চাপ রয়েছে।

অক্টোবরে সবজির দর ৯ দশমিক ৪০ এবং ফলের দর ৬ দশমিক ২০ শতাংশ বেড়েছে। পাশাপাশি রেস্তরায় খাবারের দর বেড়েছে দেড় শতাংশ।

তবে, এ সময় জ্বালানির দর গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৫০ শতাংশ কম।

ইউরোজোনের অধীন দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ১ দশমিক ৮০ মূল্যস্ফীতি ছিল সাইপ্রাসে। আর সবচেয়ে বেশি ১ দশমিক ৬০ শতাংশ ছিল মাল্টায়।

/এফএইচ/

সম্পর্কিত
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি