কালো টাকার তথ্য প্রকাশে ৫ বছর কারাদণ্ড

বিজনেস ডেস্ক।।
২৮ নভেম্বর ২০১৫, ১৪:২৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৯:১১

HERVE FALCIANI তার দেওয়া তথ্যে প্রকাশ পায় সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে জমা থাকা কালো টাকার মালিকদের নাম ও সঞ্চিত অর্থের পরিমাণ। আর এ সকল তথ্য প্রকাশ করায় তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে সুইস আদালত।

হার্ভ ফালসিয়ানি নামে ওই কর্মকর্তা ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত কাজ করতেন সুইজারল্যান্ডে এইসএসবিসি ব্যাংকের জেনেভো শাখায়।

এ সময় তিনি বিভিন্ন গ্রাহকের তথ্য সংগ্রহ ও প্রকাশ করেন। সংগৃহীত তথ্যগুলো পরে ফ্রেঞ্চ সরকারের হাতে এসে পড়ে। এ নিয়ে সে সময় সুইস ব্যাংকগুলোতে থাকা অবৈধ অর্থের গোপনীয়তার বিষয়ে বেশ আলোচনায় ও সমালোচনার ঝড় ওঠে।

হার্ভ ফালসিয়ানি বিরুদ্ধে গ্রাহকের তথ্য চুরি, অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি ও ব্যবসায়িক গোপনীয়তার চুক্তিভঙ্গের অভিযোগ আনা হয়। তথ্য চুরি ও গুপ্তচরবৃত্তির অভিযোগের বিষয়টি আমলে নিয়ে আদালত  তাকে ৫ বছরের কারাদণ্ড দেন।

তবে রায় ঘোষণার সময় এ ফরাসি নাগরিক ফালসিয়ানি আদালতে উপস্থিত ছিলেন না। ফরাসি সরকারও তার দেশের নাগরিককে হস্তান্তরে নারাজ। ফলে শাস্তি কার্যকরের বিষয়টি নিয়ে অশ্চিয়তা রয়ে গেল।

রায় ঘোষণার পর সংবাদ সংস্থা এপি নিউস তার প্রতিক্রিয়া জানতে চায়। তবে, তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হননি।

উল্লেখ্য, সুইজারল্যান্ডের বেলিনজোনায় অবস্থিত সুইস ফেডারেল ট্রাইব্যুনালে এ বিচার কাজ শুরু হয় গত অক্টোবর মাসে। সূত্র: বিবিসি, টাইমস অব ইন্ডিয়া।

/এফএইচ/

সম্পর্কিত
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি