আন্তর্জাতিক মুদ্রার মজুদ তহবিলে যুক্ত হচ্ছে ইউয়ান

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
৩০ নভেম্বর ২০১৫, ১৮:৩১আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৯:১৫

YUAN আন্তর্জাতিক মুদ্রার মজুদ তহবিলে যুক্ত হচ্ছে চীনের মুদ্রা ইউয়ান। আজ সোমবার এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বরাত দিয়ে সোমবার বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইএমএফ গ্রুপের এ তহবিলে বর্তমানে অন্তর্ভুক্ত থাকা মুদ্রাগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ডলার, ইউরোপীয় ইউনিয়নের ইউরো, জাপানের ইয়েন এবং ব্রিটিশ পাউন্ড।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি মাসের শুরুতে ইউয়ানকে এ তহবিলে অন্তর্ভুক্তির কথা জানিয়েছিলেন আইএমএফ প্রধান ক্রিস্টিনে লাগার্দ।

বিশেষজ্ঞরা মতে, প্রাথমিক অবস্থায় এ অন্তর্ভুক্তি মূলত সম্মানসূচক হলেও আইএমএফ গ্রুপের এ তহবিলে যুক্ত হলে ২০৩০ সাল নাগাদ ডলার ও ইউরো সঙ্গে শীর্ষ আন্তর্জাতিক মুদ্রার একটিতে পরিণত হবে ইউয়ান।

আজ এই ঘোষণা দেওয়া হলে যে কোনো দেশ তাদের বৈদেশিক মুদ্রার মজুদ তহবিলে আগামী বছর থেকে চীনের ইউয়ানও রাখতে পারবে।

আন্তর্জাতিক মুদ্রার মজুদ তহবিলে চীনের মুদ্রা ইউয়ানকে সংযুক্তিতে গত বছর সমন্বিত প্রচেষ্টা চালিয়েছিলেন চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তবে কৃত্রিমভাবে ইউয়ানের মুদ্রামান কমিয়ে নিজ দেশের রফতানিকারকদের সাহায্য করছে চীন, এমন অভিযোগে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। যদিও এ অভিযোগ বরাবর অস্বীকার করে আসছে চীন।

/এফএইচ/

সম্পর্কিত
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি