মানি লন্ডারিং প্রতিরোধে অভিযান চালাবে এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৫, ০৬:৪০আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ০৩:৫৯

NBR মানি লন্ডারিং প্রতিরোধে অন্যান্য সংস্থার পাশাপাশি এখন থেকে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করবে এনবিআর।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মেলনকক্ষে ‘জনকল্যাণে রাজস্ব: রাজস্ব আদায়ে চাই অব্যাহত সহযোগিতা’ শীর্ষক এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

তিনি বলেন, মানি লন্ডারিংয়ের প্রতিরোধে বিভিন্ন সংস্থার সম্পৃক্ততার আওতায় বাড়ানো হচ্ছে। আগে এ বিষয়ে তদন্ত ও মামলা দায়েরের এখতিয়ার কেবল দুর্নীতি দমন কমিশনের (দুদক) ছিল। অন্যান্য সংস্থার পাশাপাশি এনবিআরও এতে জোরদার ভূমিকা পালন করবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ থেকে অর্থ পাচার বিষয়ে নজিবুর রহমান বলেন, প্রতিবেদনটি পুরোপুরি সত্য কি না, খতিয়ে দেখা হচ্ছে।

আগের যে কোনো সময়ের তুলনায় চোরাচালানের বিরুদ্ধে সরকার এখন অনেক বেশি সোচ্চার বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

এনবিআর চেয়ারম্যান জানান, চলতি ২০১৫-১৬ অর্থবছরের নভেম্বরে ১২ হাজার ৬৮ কোটি ২ লাখ টাকার রাজস্ব আদায় করেছে এনবিআর। এ আদায়ের পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৩৪ শতাংশ বেশি।

এদিকে, অর্থবছরের প্রথম ৫ মাসে রাজস্ব মোট ৫৪ হাজার ৪০৭ কোটি টাকার আদায় হয়েছে। এ হার নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৮ হাজার কোটি টাকা কম। চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬২ হাজার ৭১ কোটি টাকা।

এনবিআর চেয়ারম্যান আশা প্রকাশ করছেন, চলিত অর্থবছর শেষে রাজস্ব আদায় নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও ছাড়াবে।

/এফএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি