পলিথিন কারখানার সংখ্যা জানে না সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৫, ১৮:৪৫আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ০৩:৪৯

সারাদেশে কতগুলো কারখানায় প্লাস্টিক বা ওভেন পলিপ্রপিলিন (ডাব্লিউপিপি) ব্যাগের উৎপাদন হয় এ বিষয়ে সরকারের নিকট কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী মির্জা আজম। Polythin Bag

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পলিথিন ব্যাগ তৈরির কারখানার সংখ্যা বিষয়ে কেউ তথ্য দিতে পারছে না। পরিবেশ অধিদফতর ও বিনিয়োগ বোর্ডের নিকটও এ বিষয়ে সঠিক তথ্য নেই।

পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতে গত ৩০ নভেম্বর থেকে দেশব্যাপী অভিযান চলছে। পরিচালিত এ অভিযানে বুধবার পর্যন্ত সাত বিভাগে ৮৩৩টি ভ্রাম্যমাণ আদালত দুইজনকে কারাদণ্ড, ১ হাজার ৮৮৫টি মামলা এবং ৭৬ লাখ ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুসারে, ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি সংরক্ষণ ও পরিবহনে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক। এ আইন না মানলে অনূর্ধ্ব এক বছর কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

এ বিষয়ে প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, বাধ্যতামূলকভাবে পাটের মোড়ক ব্যবহার নিশ্চিতে প্লাস্টিক ব্যাগ উৎপাদন বন্ধ করতে হবে। কেননা, চলমান অভিযান এক সময় শিথিল হবে।

এদিন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ বাস্তবায়নে প্লাস্টিক বা ওভেন পলিপ্রপিলিন (ডাব্লিউপিপি) ব্যাগের উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণে ৯ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের আলোকে গঠিত কমিটি গঠিত সার্বিক বিষয় মূল্যায়ন করে করে ৩০ ডিসেম্বর নাগাদ ডাব্লিউপিপি ব্যাগ উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণ বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে। প্রয়োজনে সদস্য বাড়াতে পারবে এ কমিটি।

এ কমিটিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বিনিয়োগ বোর্ড, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), পরিবেশ অধিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ড, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয় এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) একজন করে প্রতিনিধি থাকবেন বলে জানা মির্জা আজম।

/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি