ভোজ্য তেলে ভিটামিন ‘এ’: সময়সীমা ৭২ ঘণ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৫, ১৯:৫১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ০৩:৫৪

EDIBLE OIL আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভোজ্য তেরে ভিটামিন ‘এ’ থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে। এ সময়সীমার পর বিষয়টি নিশ্চিতে অভিমান চালানো হবে।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে ‘ফার্টিফিকেশন অব এডিবল অয়েল ইন বাংলাদেশ (ফেজ-২)’ শীর্ষক প্রকল্প আয়োজিত এক কর্মশলায় শিল্পমন্ত্রী এ সময়সীমার কথা উল্লেখ করেন।

আমির হোসেন আমু বলেন, পরিষ্কার করে বলছি, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাজারে সরবরাহ করা ভিটামিন ‘এ’ ব্যতীত তেল ফিরিয়ে এনে তাতে ভিটামিন ‘এ’ মেশান। জাতীয় স্বার্থে এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, এ সম্পর্কিত আইন বাস্তবায়নে উচ্চ আদালত রায় দিয়েছেন। এ আইন মানতে সবাই বাধ্য।

শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, যে কোনো আইন প্রণয়ন এবং বাস্তবায়নে করতে সরকারকে হিমশিম খেতে হয়।এ জন্য জণগণের অংশগ্রহন দরকার।

ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ করতে প্রচার-প্রচারণার পাশাপাশি এ আইন বাস্তবায়নে একযোগে অভিযান চালানো হবে তিনি জানান।

সচিব আরও বলেন, ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ প্রয়োগকে ঝুঁকি রয়েছে, এমন অপপ্রচার বন্ধ করতে হবে।সরকারের প্রণীত আইন না মানলে শাস্তির আওতায় আনা হবে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, এ বিষয়ে দেশব্যাপী সচেতনতা বাড়াতে হবে। ভোজ্যতেল শোধনাগার সমিতিকে  ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণের বিষয়টি নিশ্চিত করতে হবে। আইন না মানলে জরিমানা ও শাস্তির বিধান রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রতি লিটারে এ বাবদ খরচ হবে মাত্র ২০ পয়সা। তাই এ কাজে কোনো অজুহাত চলবে না।

/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি