শ্রম মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৫২

শ্রম মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ২০১৮-২০১৯ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। সোমবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রীর অফিস কক্ষে এ প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আকতারুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, মুজিববর্ষের প্রাক্কালে মন্ত্রণালয়ের সকল কর্মকাণ্ড তুলে ধরে একটি সুন্দর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ প্রকাশনাটি আগামী বছরে মন্ত্রণালয়ের কাজকে ত্বরানিত করতে সহায়ক হবে।

জাতির পিতার জন্মশতবার্ষিকীতে উন্নয়ন অগ্রগতিকে টেকসই করতে এ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারি আরও নিষ্ঠাবান এবং দায়িত্বশীল হবেন বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।

শ্রম প্রতিমন্ত্রী মন্ত্রণালয় এবং অধীনস্থ অধিদফতরগুলোর সব কর্মকাণ্ড সন্নিবেশ করায় বার্ষিক প্রতিবেদন প্রকাশের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এ সময় মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, সাকিউন নাহার বেগম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায়সহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী