নেপালের সঙ্গে রেলপথও চালু হবে: বাণিজ্যমন্ত্রী

বংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২০, ২০:২৪আপডেট : ০৩ মার্চ ২০২০, ২১:১২

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ছবি: ফোকাস বাংলা)

অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরের মাধ্যমে নেপালের সঙ্গে বাণিজ্য বাড়ানো সম্ভব বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, উভয় দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে নেপালের সঙ্গে বাংলাদেশের সড়কপথ উন্মুক্ত হয়েছে। রেলপথও চালু হবে। নেপাল বাংলাদেশের বিমানবন্দর ও সমুদ্রবন্দর ব্যবহার করলে উভয় দেশ লাভবান হবে।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে নিজের অফিস কক্ষে নেপালের শিল্প, বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. বাইকুনথা আয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ-নেপাল ট্রেড অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন বিষয়ে সচিব পর্যায়ের বৈঠকে যোগদানের জন্য প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ-নেপাল ট্রেড অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন মিটিং হচ্ছে ঢাকায়। সেখানে এ চুক্তি স্বাক্ষরের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। উভয় দেশ একমত হলে দ্রুত নেপালের সঙ্গে পিটিএ স্বাক্ষর হবে।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন উপস্থিত ছিলেন। অন্যদিকে নেপালের প্রতিনিধি দলে আরও ছিলেন নেপালের শিল্প, বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাওরাজ ঢাহাল, নেপালের অর্থ মন্ত্রণালয়ের অধীন কাস্টমস বিভাগের মহাপরিচালক সুমন ঢাহাল, নেপালের কৃষি ও প্রাণিসম্পদ বিভাগের ফুড টেকনোলজি ও কোয়ালিটি কন্ট্রোল বিভাগের মহাপরিচালক মাতিনা জোশি ভদ্রো ।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে