সীমিত আকারে কল মানি মার্কেট চালু রাখার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২০, ১৬:১২আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৬:১৫

বাংলাদেশ ব্যাংক

সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে সীমিত আকারে কল মানি মার্কেট চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংক থেকে এ ব্যাপারে একটি সার্কুলার জারি করা হয়েছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, সম্ভাব্য তারল্য ঝুঁকি ব্যবস্থাপনার জন্য সীমিত আকারে পুনঃক্রয় চুক্তি ব্যবস্থা বা রেপো এবং আন্তঃব্যাংক কল মানি মার্কেট চালু রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য আগ্রহী ব্যাংকগুলো প্রয়োজনীয় ফরম পূরণ করে বিধি মোতাবেক দুপুর সাড়ে ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের সিকিউরিটিজ শাখায় রোপোর দরপত্র দাখিল করবে। একই সময়ে কল মানি মার্কেটে অংশ নেওয়া ব্যাংকগুলো তাদের লেনদেনের বিবরণী যথানিয়মে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগে পাঠাবে।
প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্প সময়ের জন্য যে টাকা ধার নেওয়া হয় তাকে রোপো বলে। আর এক ব্যাংক অন্য কোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে স্বল্প সময়ের জন্য যে টাকা ধার নেয় তাকে কল মানি বলা হয়।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি