সাড়ে ৮ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে জাপান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৫, ১৬:৩০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ২০:৫১
image

সাড়ে ৮ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে জাপান জাইকা’র ৩৬তম ওডিও ‍কর্মসূচির আওতায় বাংলাদেশকে সাড়ে ৮ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে জাপান।

রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)সম্মেলনকক্ষে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।

জাপান অন্তর্জাতিক সহোযোগিতা সংস্থা’র (জাইকা) বাংলাদেশ প্রতিনিধি নেকিও হেপেদা এবং সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ট সচিব মো মেজবাহ উদ্দিন চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, এ ঋণের বার্ষিক সুদের হার দশমিক শূন্য ১ শতাংশ । পরিশোধের সময় ১০ বছর গ্রেস পিরিয়ডসহ ৪০ বছর।

এ চুক্তির আওতায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেডের ঢাকা-চট্টগ্রাম মেইন সঞ্চালন লাইন শক্তিশালী করা হবে।

এটি জাপানে সরকারের অর্থ ও কারিগরি সহায়তায় নির্মিতব্য মাতারবাড়ি কয়লা ভিত্তিক ‍বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালনে ভূমিকা রাখবে। এতে ব্যয় করা হবে ২ হাজার ৭৪৯ কোটি টাকা।

এ ঋণের আওতায় থাকা অপর প্রকল্পগুলো মধ্যে সড়ক ও জনপথ অধিদফতরের পশ্চিমাঞ্চলের সেতু উন্নয়নে ব্যয় করা হবে ১ হাজার ৮৪৩ কোটি টাকা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মা, নবজাতক, স্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হবে ১ হাজার ১০০ কোটি টাকা।

এ ঋণের ১ হাজার কোটি টাকা ব্যয় করা হবে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং অর্থ বিভাগের আওতাধীন বিদেশি বিনিয়োগ উন্নয়ন প্রকল্পে।

এ ছাড়া, ১ হাজার কোটি টাকা ব্যয় করা হবে স্থানীয় সরকার বিভাগের উপজেলা সরকার উন্নয়ন প্রকল্পে এবং ৭৬০ কোটি টাকা ব্যয় করা হবে গৃহায়ন ও গণপূর্ত অধিদফতরের নগরে ভবনের ঝুঁকি হ্রাস প্রকল্পে।

ইআরডি সূত্র অনুসারে, ২০১৪ সালে ৩৫তম ওডিও ঋণ কর্মসূচির আওতায় ৫টি প্রকল্পে ৯ হাজার ২০০ কোটি টাকা ঋণ দিয়েছিল জাইকা ।

ওই ঋণ কর্মসূচির আওতায় নেওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল, প্রাকৃতিক গ্যাসের দক্ষতা উন্নয়ন, হাওরের বন্যা ব্যবস্থাপনা এবং জীবিকার উন্নয়ন, বৈচিত্র্যায়নে অর্থায়ন, সমবেত অংশগ্রহণমূলক নগর সরকার (ইনক্লুসিভ সিটি গভর্ন্যান্স) এবং ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের কৃষি উৎপাদনের উন্নয়ন।

এ ছাড়া, সংস্থাটির অর্থায়নে প্রায় অর্ধশত প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে বলে ইআরডি সূত্র জানিয়েছে।

/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি