সুদহার এক দশক পর বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

বিজনেস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৫, ১৫:৪০আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৬:১৮
image

ফেডারে রিজার্ভ সিস্টেম, যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম সুদহার দশমিক ২৫ শতাংশ পয়েন্ট বাড়িয়েছে। গত এক দশকে অর্থ্যাৎ ২০০৬ সালের পর দেশটি সুদহার বাড়ালো।

বুধবার বিবিসি’র প্রকাশিত প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্র সর্বশেষ ২০০৬ সালে সুদ হার বাড়িয়েছিল। দীর্ঘদিন অর্থনৈতিক মন্দাজনিত সংকটে ছিল দেশটি। ফলে ২০০৮ সালে এ হার কমে শূন্যের কাছাকাছি নেমে এসেছিল।

এতে আর বলা হয়েছে, সুদহার বাড়ানোর ফলে ডলার শক্তিশালী হবে। এতে অনেক দেশ ও কোম্পানির ঋণ পেতে সমস্যা হবে এবং এ বাবদ তাদের খরচ বাড়বে।

বিশ্লেষকরা বলছেন, ইউরোপ ঋণ নেওয়া শর্ত আগের তুলনায় আরও শিথিল করেছে। অথচ যুক্তরাষ্ট্র সুদহার বাড়িয়ে দিলো। এতে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও জটিল হবে।

এক সংবাদ সম্মেলনে বুধবার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জ্যানেট ইয়েলেন বলেন, অর্থনীতিতে চাঙ্গাভাব অব্যাহত থাকবে বলে মনে করছি। এমন ইতিবাচক সম্ভাবনায় ফেডারেল ফান্ডের সুদাহার কিছুটা বৃদ্ধি করা যথার্থ হবে। 

ফেডারেল রিজার্ভ আশা করছে, চলতি বছর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৪০ শতাংশ। যদিও পূর্বাভাষে এ হার ধরা হয়েছিল ২ দশমিক ৩০ শতাংশ।   

এদিকে সুদ বাড়ানোর ঘোষণার সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার ।

/এফএইচ/

সম্পর্কিত
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি